এবার, সখী, সোনার মৃগ দেয় বুঝি দেয় ধরা
এবার, সখী, সোনার মৃগ দেয় বুঝি দেয় ধরা। আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় ত্বরা। ছুটেছিল পিয়াস-ভরে মরীচিকাবারির তরে, ধ’রে তারে কোমল করে কঠিন ফাঁসি পরা। দয়ামায়া করিস নে গো, ওদের নয় সে ধারা। দয়ার দোহাই মানবে না গো একটু পেলেই ছাড়া। বাঁধন-কাটা বন্যটাকে মায়ার ফাঁদে ফেলাও পাকে, ভুলাও তাকে বাঁশির ডাকে, বুদ্ধিবিচার-হরা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).