এবার দুঃখ আমার অসীম পাথারপার হল যে, পার
এবার দুঃখ আমার অসীম পাথারপার হল যে, পার হল। তোমার পায়ে এসে ঠেকল শেষে,সকল সুখের সার হল। এত দিননয়নধারারয়েছেবাঁধনহারা, কেন বয়পাই নি যে তারকূলকিনারা— আজ গাঁথল কে সেই অশ্রুমালা,তোমার গলার হার হল। তোমার সাঁঝের তারা ডাকল আমায়যখন অন্ধকার হল। বিরহেরব্যথাখানিখুঁজে তোপায় নি বাণী, এত দিননীরব ছিল শরম মানি— আজ পরশ পেয়ে উঠল গেয়ে,তোমার বীণার তার হল।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).