এবার বুঝি ভোলার বেলা হল
এবার বুঝি ভোলার বেলা হল— ক্ষতি কী তাহে যদি বা তুমি ভোলো। যাবার রাতি ভরিল গানে সেই কথাটি রহিল প্রাণে, ক্ষণেক-তরে আমার পানে করুণ আঁখি তোলো সন্ধ্যাতারা এমনি ভরা সাঁঝে উঠিবে বিরহাকাশমাঝে। এই-যে সুর বাজে বীণাতে যেখানে যাব রহিবে সাথে, আজিকে তবে আপন হাতে বিদায়দ্বার খোলো।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).