এবার বিদায়বেলার সুর ধরো ধরো ও চাঁপা, ও

Rabindranath Tagore

এবার বিদায়বেলার সুর ধরো ধরো ও চাঁপা, ও করবী!
তোমার শেষ ফুলে আজ সাজি ভরো।
বাবার পথে আকাশতলেমেঘ রাঙা হল চোখের জলে,
ঝরে পাতা ঝরোঝরো।
হেরো হেরো ওই রুদ্র রবি
স্বপ্ন ভাঙায় রক্তছবি।
খেয়াতরীর রাঙা পালে আজ লাগল হাওয়া ঝড়ের তালে,
বেণুবনের ব্যাকুল শাখা থরোথরো।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).