এ যে মোর আবরণ

Rabindranath Tagore

এ যে মোর আবরণ
ঘুচাতে কতক্ষণ!
নিশ্বাসবারউড়ে চলে যায়
তুমি কর যদি মন।
যদি পড়ে থাকি ভূমে
ধুলার ধরণী চুমে,
তুমি তারি লাগিদ্বারে রবে জাগি
এ কেমন তব পণ।
রথের চাকার রবে
জাগাও জাগাও সবে,
আপনার ঘরেএসো বলভরে
এসো এসো গৌরবে।
ঘুম টুটে যাক চলে,
চিনি যেন প্রভু ব’লে—
ছুটে এসে দ্বারেকরি আপনারে
চরণে সমর্পণ।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).