এ ভারতে রাখো নিত্য, প্রভু, তব শুভ আশীর্বাদ
এ ভারতে রাখো নিত্য, প্রভু, তব শুভ আশীর্বাদ— তোমার অভয়, তোমার অজিত অমৃত বাণী, তোমার স্থির অমর আশা॥ অনির্বাণ ধর্ম আলোসবার ঊর্ধ্বে জ্বালো জ্বালো, সঙ্কটে দুর্দিনে হে, রাখো তারে অরণ্যে তোমারই পথে॥ বক্ষে বাঁধি দাও তারবর্ম তব নির্বিদার, নিঃশঙ্কে যেন সঞ্চরে নির্ভীক। পাপের নিরখি জয়নিষ্ঠা তবুও রয়— থাকে তব চরণে অটল বিশ্বাসে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).