এ পথ গেছে কোন্খানে গো কোন্খানে
এ পথ গেছে কোন্খানে গো কোন্খানে— তাকে জানে তা কে জানে। কোন্ পাহাড়ের পারে, কোন্ সাগরের ধারে, কোন্ দুরাশার দিক-পানে— তাকে জানে তা কে জানে। এ পথ দিয়ে কে আসে যায় কোন্খানে তাকে জানে তা কে জানে। কেমন যে তার বাণী, কেমন হাসিখানি, যায় সে কাহার সন্ধানে— তাকে জানে তা কে জানে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).