এ পারে মূখর হল কেকা ওই, ও পারে

Rabindranath Tagore

এ পারে মূখর হল কেকা ওই, ও পারে নীরব কেন কুহ হায়।
এক কহে, “আর-একটি একা কই,শুভযোগে কবে হব দুঁহু হায়।

অধীর সমীর পূরবৈয়াঁনিবিড় বিরহব্যথা বইয়া
নিস ফেলে মূহু মূহু হায়।
আষাঢ় সজলঘন আঁধারে ভাবে বসি দুরাশার ধেয়ানে—
‘আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে
ঋতুর দু ধারে থাকে দুজনে, মেলে না যে কাকলি ও কূজনে,
আকাশের প্রাণ করে হূহু হায়।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).