এ মণিহার আমায় নাহি সাজে

Rabindranath Tagore

এ মণিহার আমায় নাহি সাজে—
এরে পরতে গেলে লাগে, এরেছিঁড়তে গেলে বাজে॥
কণ্ঠ যে রোধ করে,সুর তো নাহি সরে—
ওই দিকে যে মন পড়ে রয়,মন লাগে না কাজে॥
তাই তো বসে আছি,
এ হার তোমায় পরাই যদি তবেই আমি বাঁচি।
ফুলমালার ডোরেবরিয়া লও মোরে—
তোমার কাছে দেখাই নে মুখমণিমালার লাজে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).