এ কী সুগন্ধহিল্লোল বহিল
এ কী সুগন্ধহিল্লোল বহিল আজি প্রভাতে, জগত মাতিল তায়॥ হৃদয়মধুকর ধাইছে দিশি দিশি পাগলপ্রায়॥ বরন-বরন পুষ্পরাজিহৃদয় খুলিয়াছে আজি, সেই সুরভিসুধা করিছে পান পূরিয়া প্রাণ, সে সুধা করিছে দান— সে সুধা অনিলে উথলি যায়॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).