এ কী সুধারস আনে

Rabindranath Tagore

এ কী সুধারস আনে
আজি মম মনে প্রাণে॥

সে যে চিরদিবসেরই,নূতন তাহারে হেরি—
বাতাস সে মুখ ঘেরি মাতে গুঞ্জনগানে॥
পুরাতন বীণাখানিফিরে পেল হারা বাণী।
নীলাকাশ শ্যামধরাপরশে তাহারি ভরা—
ধরা দিল অগোচরা নব নব সুরে তানে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).