এ হরিসুন্দর, এ হরিসুন্দর,মস্তক নমি তব চরণ-’পরে

Rabindranath Tagore

এ হরিসুন্দর, এ হরিসুন্দর,মস্তক নমি তব চরণ-’পরে।
সেবকজনের সেবায় সেবায়, প্রেমিকজনের প্রেমমহিমায়,
দুঃখীজনের বেদনে বেদনে, সুখীর আনন্দে সুন্দর হে,
মস্তক নমি তব চরণ-’পরে।
কাননে কাননে শ্যামল শ্যামল পর্বতে পর্বতে উন্নত উন্নত,
নদীতে নদীতে চঞ্চল চঞ্চল, সাগরে সাগরে গম্ভীর হে,
মস্তক নমি তব চরণ-’পরে।
চন্দ্র সূর্য জ্বালে নির্মল দীপ— তব জগমন্দির উজল করে,
মন্তক নমি তব চরণ-’পরে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).