এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল
এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার? আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার? কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, উষা কাহার আশিস বহি হল আঁধার পার? বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা— কার হৃদয়ের মাঝে হল তাদের মালা গাঁথা? বহু যুগের উপহারেবরণ করি নিল কারে, কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার?।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).