এ আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে
এ আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে, এ দেহমন ভূমানন্দময় হবে। চক্ষে আমার মায়ার ছায়া টুটবে গো, বিশ্বকমল প্রাণে আমার ফুটবে গো, এ জীবনে তোমারি, নাথ, জয় হবে। রক্ত আমার বিশ্বতালে নাচবে যে, হৃদয় আমার বিপুল প্রাণে বাঁচবে যে। কাঁপবে তোমার আলো-বীণার তারে সে, দুলবে তোমার তারামণির হারে সে, বাসনা তার ছড়িয়ে গিয়ে লয় হবে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).