দয়া করো, দয়া করো প্রভু, ফিরে ফিরে

Rabindranath Tagore

দয়া করো, দয়া করো প্রভু, ফিরে ফিরে
শত শত অপরাধে অপরাধিনীরে।
অন্তরে রয়েছ জাগি, তোমার প্রসাদ-লাগি
দুর্বল পরান বাধা ঘটায় বাহিরে।
শঙ্কা আসে, লজ্জা আসে, মরি অবসাদে।
দৈন্যরাশি ফেলে গ্রাসি, ঘেরে পরমাদে।
ক্লান্ত দেহে তন্দ্রা লাগে, ধুলায় শয়ন মাগে—
অপথে জাগিয়া উঠি ভাসি আঁখিনীরে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).