দুয়ার মোর পথপাশে,সদাই তারে খুলে রাখি
দুয়ার মোর পথপাশে,সদাই তারে খুলে রাখি। কখন্ তার রথ আসেব্যাকুল হয়ে জাগে আঁখি। শ্রাবণে শুনি দূর মেঘেলাগায় গুরু গরো-গরো, ফাগুনে শুনি বায়ুবেগেজাগায় মৃদু মরো-মরো— আমার বুকে উঠে জেগেচমক তারি থাকি থাকি। সবাই দেখি যায় চলেপিছন-পানে নাহি চেয়ে উতল রোলে কল্লোলেপথের গান গেয়ে গেয়ে। শরৎ-মেঘ যায় ভেসেউধাও হয়ে কত দূরে যেথায় সব পথ মেশেগোপন কোন্ সুরপুরে। স্বপনে ওড়ে কোন্ দেশেউদাস মোর মনোপাখি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).