দূরে কোথায় দূরে দূরে

Rabindranath Tagore

দূরে কোথায় দূরে দূরে
আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে।
যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে॥
যে পথ সকল দেশ পারায়েউদাস হয়ে যায় হারায়ে
সে পথ বেয়ে কাঙাল পরান যেতে চায় কোন্ অচিন পুরে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).