দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলোক
দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলোক তবে তাই হোক। মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক তবে তাই হোক। পূজার প্রদীপে তব জ্বলে যদি মম দীপ্ত শোক তবে তাই হোক। অশ্রু-আঁখি- ’পরে যদি ফুটে ওঠে তব স্নেহচোখ তবে তাই হোক।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).