দুখের বেশে এসেছ ব’লে তোমারে নাহি ডরিব হে

Rabindranath Tagore

দুখের বেশে এসেছ ব’লে তোমারে নাহি ডরিব হে।
যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় ক’রে ধরিব হে॥
আঁধারে মুখ ঢাকিলে, স্বামী,তোমারে তবু চিনিব আমি—
মরণরূপে আসিলে, প্রভু, চরণ ধরি মরিব হে।
যেমন করে দাও-না দেখা তোমারে নাহি ডরিব হে॥
নয়নে আজি ঝরিছে জল, ঝরুক জল নয়নে হে।
বাজিছে বুকে বাজুক তব কঠিন বাহু-বাঁধনে হে।
তুমি যে আছ বক্ষে ধরেবেদনা তাহা জানাক মোরে-
চাব না কিছু, কব না কথা, চাহিয়া রব বদনে হে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).