দুঃখ যে তোর নয় রে চিরন্তন
দুঃখ যে তোর নয় রে চিরন্তন— পার আছে, রে এই সাগরের বিপুল ক্রন্দন॥ এই জীবনের ব্যথা যতএইখানে সব হবে গত, চিরপ্রাণের আলয়-মাঝে অনন্ত সান্ত্বন॥ মরণ যে তোর নয় যে চিরন্তন— দুয়ার তাহার পেরিয়ে যাবি, ছিঁড়বে রে বন্ধন। এ বেলা তোর যদি ঝড়েপূজার কুসুম ঝ’রে পড়ে, যাবার বেলায় ভরবে থালার মালা ও চন্দন॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).