দুঃখ যদি না পাবে তোদুঃখ তোমার ঘুচবে কবে?
দুঃখ যদি না পাবে তোদুঃখ তোমার ঘুচবে কবে? বিষকে বিষের দাহ দিয়েদহন করে মারতে হবে। জ্বলতে দে তোর আগুনটারে,ভয় কিছু না করিস তারে, ছাই হয়ে সে নিভবে যখন জ্বলবে না আর কভু তবে। এড়িয়ে তাঁরে পালাস না রে,ধরা দিতে হোস না কাতর। দীর্ঘ পথে ছুটে ছুটে দীর্ঘ করিস দুঃখটা তোর। মরতে মরতে মরণটারেশেষ ক’রে দে একেবারে, তার পরে সেই জীবন এসেআপন আসন আপনি লবে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).