দুঃখ এ নয়, সুখ নহে গো— গভীর শান্তি
দুঃখ এ নয়, সুখ নহে গো— গভীর শান্তি এ যে আমার সকল ছাড়িয়ে গিয়ে উঠল কোথায় বেজে। ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম, ছাড়িয়ে আপনারে সাথে করে নিল আমায় জন্মমরণপারে— এল পথিক সেজে। চরণে তার নিখিল ভুবন নীরব গগনেতে আলো-আঁধার আঁচলখানি আসন দিল পেতে। এত কালের ভয় ভাবনা কোথায় যে যায় সরে, ভালোমন্দ ভাঙাচোরা আলোয় ওঠে ভ’রে কালিমা যায় মেজে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).