দুঃখ দিয়ে মেটাব দুঃখ তোমার

Rabindranath Tagore

দুঃখ দিয়ে মেটাব দুঃখ তোমার,
স্নান করাব অতল জলে বিপুল বেদনার॥
মোর সংসার দিব যে জ্বালি,শোধন হবে এ মোহের কালি,
মরণব্যথা দিব তোমার চরণে উপহার॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).