দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি

Rabindranath Tagore

দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি
বলো, দেব, কার পানে আগ্রহে ছুটিয়া যায়।
সম্মুখে রয়েছে তারতুমি প্রেমপারাবার,
তোমারি অনন্তহৃদে দুটিতে মিলাতে চায়।
সেই এক আশা করি দুইজনে মিলিয়াছে,
সেই এক লক্ষ্য ধরি দুইজনে চলিয়াছে।
পথে বাধা শত শত,পাষাণ পৰ্বত কত,
দুই বলে এক হয়ে ভাঙিয়া ফেলিবে তায়।
অবশেষে জীবনের মহাযাত্রা ফুরাইলে
তোমারি স্নেহের কোলেযেন গো আশ্রয় মিলে
দুটি হৃদয়ের সুখ দুটি হৃদয়ের দুখ,
দুটি হৃদয়ের আশা মিলায় তোমার পায়।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).