দুই হাতে
দুই হাতে— কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বাঁয়ে দুই হাতে, সুপ্তি ছুটে নৃত্য উঠে নিত্য নূতন সংঘাতে। বাজে ফুলে, বাজে কাঁটায়, আলোছায়ার জোয়ার-ভাঁটায়, প্রাণের মাঝে ওই-যে বাজে দুঃখে সুখে শঙ্কাতে। তালে তালে সাঁঝ-সকালে রূপ-সাগরে ঢেউ লাগে। সাদা-কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রঙ জাগে। এই তালে তোর গান বেঁধে নে— কান্নাহাসির তান সেধে নে, ডাক দিল শোন মরণ বাঁচন নাচন-সভায় তঙ্কাতে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).