দোষী করিবনা, করিব না তোমারে
দোষী করিবনা, করিব না তোমারে আমি নিজেকে নিজে করি ছলনা। মনে মনে ভাবি ভালোবাসো, মনে মনে বুঝি তুমি হাসো, জান এ আমার খেলা— এ আমার মোহের রচনা। সন্ধ্যামেঘের রাগে অকারণে ছবি জাগে, সেইমতো মায়ার আভাসে মনের আকাশে হাওয়ায় হাওয়ায় ভাসে। শূন্যে শূন্যে ছিন্নলিপি মোর বিরহমিলনকল্পনা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).