দোষী করিবনা, করিব না তোমারে

Rabindranath Tagore

দোষী করিবনা, করিব না তোমারে
আমি নিজেকে নিজে করি ছলনা।
মনে মনে ভাবি ভালোবাসো,
মনে মনে বুঝি তুমি হাসো,
জান এ আমার খেলা—
এ আমার মোহের রচনা।
সন্ধ্যামেঘের রাগে অকারণে ছবি জাগে,
সেইমতো মায়ার আভাসে মনের আকাশে
হাওয়ায় হাওয়ায় ভাসে।
শূন্যে শূন্যে ছিন্নলিপি মোর
বিরহমিলনকল্পনা।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).