দখিন-হাওয়া জাগো জাগো,জাগাও আমার সুপ্ত এ প্রাণ
দখিন-হাওয়া জাগো জাগো,জাগাও আমার সুপ্ত এ প্রাণ। আমি বেণু, আমার শাখায় নীরব যে হায় কতনা গান। জাগো জাগো। পথের ধারে আমার কারা ওগগা পথিক বাঁধন-হারা, নৃত্য তোমার চিত্তে আমার মুক্তি-দোলা করে যে দান। জাগো জাগো। গানের পাখা যখন খুলি বাধা-বেদন তখন ভুলি। যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে বদ্ধ ভাঙার ছন্দে আমার মৌন-কাঁদন হয় অবসান। আগো জাগো।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).