দখিন-হাওয়া জাগো জাগো,জাগাও আমার সুপ্ত এ প্রাণ

Rabindranath Tagore

দখিন-হাওয়া জাগো জাগো,জাগাও আমার সুপ্ত এ প্রাণ।
আমি বেণু, আমার শাখায় নীরব যে হায় কতনা গান। জাগো জাগো।
পথের ধারে আমার কারা ওগগা পথিক বাঁধন-হারা,
নৃত্য তোমার চিত্তে আমার মুক্তি-দোলা করে যে দান। জাগো জাগো।
গানের পাখা যখন খুলি বাধা-বেদন তখন ভুলি।
যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে
বদ্ধ ভাঙার ছন্দে আমার মৌন-কাঁদন হয় অবসান। আগো জাগো।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).