দিনশেষে বসন্ত যা প্রাণে গেল ব’লে
দিনশেষে বসন্ত যা প্রাণে গেল ব’লে তাই নিয়ে বসে আছি, বীণাখানি কোলে। তারি সুর নেব ধরে আমারি গানেতে ভরে, ঝরা মাধবীর সাথে যায় সে যে চলে। থামো থামো দখিনপবন, কী বারতা এনেছ তা কোরো না গোপন। যে দিনেরে নাই মনে তুমি তারি উপবনে কী ফুল পেয়েছ খুঁজে— গন্ধে প্রাণ ভোলে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).