দিনান্তবেলায় শেষের ফসল নিলেম তরী-’পরে

Rabindranath Tagore

দিনান্তবেলায় শেষের ফসল নিলেম তরী-’পরে,
এ পারে কৃষি হল সারা,
যাব ও পারের ঘাটে।
হংসবলাকা উড়ে যায়
দূরের তীরে, তারার আলোয়,
তারি ডানার ধ্বনি বাজে মোর অন্তরে।
ভাঁটার নদী ধায় সাগর-পানে কলতানে,
ভাবনা মোর ভেসে যায় তারি টানে।
যা-কিছু নিয়ে চলি শেষ সঞ্চয়
সুখ নয় সে, দুঃখ সে নয়, নয় সে কামনা—
শুনি শুধু মাঝির গান আর দাঁড়ের ধ্বনি তাহার স্বরে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).