দিন যদি হল অবসান
দিন যদি হল অবসান নিখিলের অন্তরমন্দির প্রাঙ্গণে ওই তব এল আহ্বান চেয়ে দেখো মঙ্গলরাতিজ্বালি দিল উৎসববাতি, স্তব্ধ এ সংসারপ্রান্তেধরোধরো তব বন্দনগান কর্মের-কলরব-ক্লান্ত, করো তব অন্তর শান্ত। চিত্ত-আসন দাও মেলে,নাই যদি দর্শন পেলে আঁধারে মিলিবে তাঁর স্পর্শ— হর্ষে জাগায়ে দিবে প্রাণ॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).