দিন তো চলি গেল, প্রভু, বৃথা— কাতরে কাঁদে

Rabindranath Tagore

দিন তো চলি গেল, প্রভু, বৃথা— কাতরে কাঁদে হিয়া।
জীবন অহরহ হতেছে ক্ষীণ— কী হল এ শূন্য জীবনে।
দেখাব কেমনে এই ম্লান মুখ, কাছে যাব কী লইয়া
প্রভু হে, যাইবে ভয়, পাব ভরসা
তুমি যদি ডাকো এ অধমে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).