দিন অবসান হল
দিন অবসান হল। আমারআঁখি হতে অস্তরবির আলোর আড়াল তোলো॥ অন্ধকারের বুকের কাছেনিত্য-আলোর আসন আছে সেথায় তোমার দুয়ারখানি খোলো॥ সব কথা সব কথার শেষেএক হয়ে যাক মিলিয়ে এসে। স্তব্ধ বাণীর হৃদয়-মাঝেগভীর বাণী আপনি বাজে, সেই বাণীটি আমার কানে বোলো॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).