ধ্বনিল আহ্বান মধুর গভীর প্রভাত-অম্বর-মাঝে
ধ্বনিল আহ্বান মধুর গভীর প্রভাত-অম্বর-মাঝে, দিকে দিগন্তরে ভুবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে॥ হেরো গো অন্তরে অরূপসুন্দরে,নিখিল সংসারে পরমবন্ধুরে, এসো আনন্দিত মিলন-অঙ্গনে শোভন মঙ্গল সাজে॥ কলুষ কল্মষ বিরোধ বিদ্বেষহউক নির্মল, হউক নিঃশেষ— চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণকাজে। স্বর তরঙ্গিয়া গাও বিহঙ্গম,পূর্বপশ্চিমবন্ধুসঙ্গম— মৈত্রীবন্ধনপুণ্যমন্ত্র-পবিত্র বিশ্বসমাজে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).