ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে

Rabindranath Tagore

ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে
যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে।
আজি কার মিলনগীতি ধ্বনিছে কাননবীথি,
মুখে চায়কোন্ অতিথিআকাশের নবীন মেঘে।

ঘিরেছিস মাথায় বসন কদমের কুসুমডোরে,
সেজেছিস নয়নপাতে নীলিমার কাজল প’রে।
তোমার ওইবক্ষতলে নবশ্যাম দূর্বাদলে
আলোকের ঝলক ঝলে পরানের পুলকবেগে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).