ধীরে ধীরে ধীরে বও ওগো উতলা হাওয়া
ধীরে ধীরে ধীরে বও ওগো উতলা হাওয়া, নিশীথরাতের বাঁশি বাজে— শান্ত হও গো শান্ত হও। আমিপ্রদীপশিখা তোমার লাগি ভয়ে ভয়ে একা জাগি, মনের কথা কানে কানে মৃদু মৃদু কও। তোমারদূরের গাথাতোমারবনের বাণী ঘরের কোণে দেহো আনি। আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে, সেই কথাটি তোমার কানে চুপিচুপি লও।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).