ধায় যেন মোর সকল ভালোবাসা
ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভুতোমার পানে, তোমার পানে, তোমার পানে। যায় যেন মোর সকল গভীর আশা প্রভুতোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথা থাকে সাড়া যেন দেয় সে তব ডাকে, যত বাঁধন সব টুটে গো যেন প্রভুতোমার টানে, তোমার টানে, তোমার টানে। বাহিরের এই ভিক্ষা-ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি, অন্তর মোর গোপনে যায় ভরে প্রভুতোমার দানে, তোমার দানে, তোমার দানে। হে বন্ধু মোর, হে অন্তরতর, এ জীবনে যা-কিছু সুন্দর সকলই আজ বেজে উঠুক সুরে প্রভুতোমার গানে, তোমার গানে, তোমার গানে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).