ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে
ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে। বিহগেরা থামো থামো। আঁধারে কাঁদো গো তুমি ধরা। গাবে যদি গাও রে সবে গাও রে শত অশনি-মহানিনাদে— ভীষণ প্রলয়সঙ্গীতে জাগাও জাগাও, জাগাও রে এ ভারতে। বনবিহঙ্গ, তুমি ও সুখগীতি গেয়ো না। প্রমোদমদিরা ঢালি প্রাণে প্রাণে আনন্দরাগিণী আজি কেন ৰাজিছে এত হরষে— ছিঁড়ে ফেল্ বীণা আজি বিষাদের দিনে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).