দেখো ওই কে এসেছে।— চাও সখী, চাও

Rabindranath Tagore

দেখো ওই কে এসেছে।— চাও সখী, চাও।
আকুল পরান ওর আঁখিহিল্লোলে নাচাও।— সখী, চাও।
তৃষিত নয়ানে চাহে মুখ-পানে,
হাসিসুধা-দানে বাঁচাও।— সখী, চাও।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).