দেখায়ে দে কোথা আছে একটু বিরল
দেখায়ে দে কোথা আছে একটু বিরল। এই ম্রিয়মাণ মুখেতোমাদের এত সুখে বলো দেখি কোন্ প্রাণে ঢালিব গরল। কিনা করিয়াছি তব বাড়াতে আমোদ— কত কষ্টে করেছিনু অশ্রুবারি বোধ। কিন্তু পারি নে যে সখা— যাতনা থাকে না ঢাকা, মর্ম হতে উচ্ছ্বসিয়া উঠে অশ্রুজল। ব্যথায় পাইয়া ব্যথাযদি গো শুধাতে কথা অনেক নিভিত তবু এ হৃদি-অনল। কেবল উপেক্ষা সহিবলল গো কেমনে রহি। কেমনে বাহিরে মুখে হাসিব কেবল।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).