ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে
ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে। ডাকিতে এসেছি তাই, চলো ত্বরা ক’রে। তাপিতহৃদয় যারা মুছিবি নয়নধারা, ঘুচিবে বিরহতাপ কত দিন পরে। আজি এ আকাশমাঝে কী অমৃতবীণা বাজে, পুলকে জগত আজি কী মধু শোভায় সাজে! আজি এ মধুর ভবে মধুর মিলন হবে— তাঁহার সে প্রেমমুখ জেগেছে অন্তরে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).