ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে

Rabindranath Tagore

ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে।
ডাকিতে এসেছি তাই, চলো ত্বরা ক’রে।
তাপিতহৃদয় যারা মুছিবি নয়নধারা,
ঘুচিবে বিরহতাপ কত দিন পরে।
আজি এ আকাশমাঝে কী অমৃতবীণা বাজে,
পুলকে জগত আজি কী মধু শোভায় সাজে!
আজি এ মধুর ভবে মধুর মিলন হবে—
তাঁহার সে প্রেমমুখ জেগেছে অন্তরে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).