দীর্ঘ জীবনপথ, কত দুঃখতাপ, কত শোকদহন

Rabindranath Tagore

দীর্ঘ জীবনপথ, কত দুঃখতাপ, কত শোকদহন—
গেয়ে চলি তবু তাঁর করুণার গান॥
খুলে রেখেছেন তাঁরঅমৃতভবনদ্বার—
শ্রান্তি ঘুচিবে, অশ্র মুছিবে, এ পথের হবে অবসান॥
আনস্তের পানে চাহি আনন্দের গান গাহি—
ক্ষুদ্র শোকতাপ নাহি নাহি রে।
অনন্ত আলয় যারকিসের ভাবনা তার—
নিমেষের তুচ্ছ ভারে হব না রে ম্ৰিয়মাণ॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).