দাও হে আমার ভয় ভেঙে দাও

Rabindranath Tagore

দাও হে আমার ভয় ভেঙে দাও।
আমার দিকে ও মুখ ফিরাও॥
কাছে থেকে চিনতে নারি,কোন্ দিকে যে কী নেহারি,
তুমি আমার হৃদ্‌বিহারীহৃদয়-পানে হাসিয়া চাও॥
বলো আমায় বলো কথা,গায়ে আমায় পরশ করো।
দক্ষিণ হাত বাড়িয়ে দিয়েআমায় তুমি তুলে ধরো।
যা বুঝি সব ভুল বুঝি হে,যা খুঁজি সব ভুল খুঁজি হে—
হাসি মিছে, কান্না মিছে— সামনে এসে এ ভুল ঘুচাও॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).