দাঁড়াও, মাথা খাও, যেয়ো না সখা

Rabindranath Tagore

দাঁড়াও, মাথা খাও, যেয়ো না সখা।
শুধু সখা, ফিরে চাও, অধিক কিছু নয়—
কতদিন পরে আজি পেয়েছি দেখা।
আর তো চাহি নে কিছু কিছু না, কিছু না—
শুধু ওই মুখখানি জন্মশোধ দেখিব।
তাও কি হবে না গো, সখা গো!
শুধু একবার ফিরে চাও।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).