ডাকো মোরে আজি এ নিশীথে

Rabindranath Tagore

ডাকো মোরে আজি এ নিশীথে
নিদ্রামগন যবে বিশ্বজগত,
হৃদয়ে আসিয়ে নীরবে ডাকো হে
তোমারি অমৃতে॥
জ্বালো তব দীপ এ অন্তরতিমিরে,
বার বার ডাকো মম অচেত চিতে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).