ডাকিল মোরে জাগার সাথি
ডাকিল মোরে জাগার সাথি। প্রাণের মাঝে বিভাস বাজে,প্রভাত হল আঁধার রাতি॥ বাজায় বাঁশি তন্দ্রা-ভাঙা,ছড়ায় তারি বসন রাঙা— ফুলের বাসে এই বাতাসেকী মায়াখানি দিয়েছে গাঁথি॥ গোপনতম অন্তরে কীলেখনরেখা দিয়েছে লেখি! মন তো তারি নাম জানে না,রূপ আজিও নয় যে চেনা, বেদনা মম বিছায়ে দিয়েরেখেছি তারি আসন পাতি॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).