ডাকে বার বার ডাকে

Rabindranath Tagore

ডাকে বার বার ডাকে,
শোনো রে, দুয়ারে দুয়ারে আঁধারে আলোকে॥

কত সুখদুঃখশোকেকত মরণে জীবনলোকে
ডাকে বজ্রভয়ঙ্কর রবে,
সুধাসঙ্গীতে ডাকে দ্যুলোকে ভূলোকে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).