চলোযাই, চলো, যাই চলো, যাই

Rabindranath Tagore

চলোযাই, চলো, যাই চলো, যাই—
চলোপদে পদে সত্যের ছন্দে
চলোদুর্জয় প্রাণের আনন্দে।
চলোমুক্তিপথে,
চলোবিঘ্নবিপদজয়ী মনোরথে
করো ছিন্ন, করো ছিন্ন, করো ছিন্ন—
স্বপ্নকুহক করো ছিন্ন।
থেকো না জড়িত অবরুদ্ধ
জড়তার জর্জর বন্ধে।
বলোজয় বলো, জয় বলো, জয়—
মুক্তির জয় বলো ভাই॥

চলোদুর্গমদূরপথযাত্রীচলো দিবারাত্রি,
করো জয়যাত্রা,
চলো বহি নির্ভয় বীর্যের বার্তা,
বলোজয় বলো, জয় বলো, জয়—
সত্যের জয় বলো ভাই॥

দূর করো সংশয়শঙ্কার ভার,
যাও চলি তিমিরদিগন্তের পার।
কেনযায় দিন হায় দুশ্চিন্তার দ্বন্দ্বে—
চলোদুর্জয় প্রাণের আনন্দে।
চলোজ্যোতির্লোকে জাগ্রত চোখে—

বলোজয় বলো, জয় বলো, জয়—
বলোনির্মল জ্যোতির জয় বলো ভাই॥
হওমৃত্যুতোরণ উত্তীর্ণ,
যাক,যাক ভেঙে যাক যাহা জীর্ণ।
চলোঅভয় অমৃতময় লোকে,অজর অশোকে,
বলোজয় বলো, জয় বলো, জয়—
অমৃতের জয় বলো ভাই॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).